
What is a fallback server?
ফলব্যাক সার্ভার কেন আপনার ই-কমার্স সাইটের জন্য জরুরি?
সাধারণ শেয়ার্ড হোস্টিং সিস্টেমে, আপনার পুরা ওয়েবসাইট, সব ডেটা থাকে একটা সিঙ্গেল সার্ভারে। ভিজিটরদের সব রিকোয়েস্ট ওই একটা সার্ভার দিয়েই সার্ভ করা হয়।
চিন্তা করুন, কোন কারণে এই সার্ভার যদি কিছুক্ষণ ডাউন হয়ে যায়, কি হবে? ওই সময়টাতে আপনার সাইটও ডাউন থাকবে, কাস্টমাররা আপনার সাইটে ঢুকতেই পারবে না। ব্যাপারটা এই রকমই সিম্পল।
একটা সার্ভার যে ডাউন হবে না, সেই গ্যারান্টি কিন্তু কেউই দিতে পারে না। কিন্তু মূল সার্ভার ডাউন হলেও যেন আপনার বিজনেস ওয়েবসাইট ডাউন না হয়, সেই গ্যারান্টি কিন্তু দেয়া পসিবল। কিভাবে? ফলব্যাক সার্ভার-এর মাধ্যমে।
এই ধরনের সিস্টেমে, আপনার ওয়েবসাইট এর একটা রেপ্লিকা মূল প্রাইমারি সার্ভারের পাশাপাশি, একটা সেকেন্ডারি সার্ভারেও রাখা হয়, এবং এই রেপ্লিকা প্রায় রিয়েল টাইমে আপডেট করা হয়। এই সেকেন্ডারি সার্ভারটাই হল ফলব্যাক সার্ভার।
সাধারণ শেয়ার্ড হোস্টিং এর মতো, এখানে ভিজিটরদের রিকোয়েস্ট সরাসরি সার্ভারে যায় না। সেই রিকোয়েস্ট একটা CDN হয়ে Load Balancer-এ প্রবেশ করে প্রথমে। তারপর সেই Load Balancer চেক করে, প্রাইমারি সার্ভার ডাউন কিনা বা সেটা অতিরিক্ত বিজি কিনা। উত্তর যদি হয় হ্যাঁ, তাহলে রিকোয়েস্ট প্রাইমারি সার্ভারে না গিয়ে, ফলব্যাক সার্ভারে যায়। অন্যথায়, প্রাইমারি সার্ভার যথারীতি রিকোয়েস্ট সার্ভ করে।
মজার ব্যাপার হল, এই পুরা চেকিংটা এত দ্রুত যে, ভিজিটর কিন্তু বুঝতেই পারে না, যে পেইজ স্ক্রিনে দেখছে সেটা প্রাইমারি সার্ভার থেকে এসেছে নাকি ফলব্যাক সার্ভার থেকে। ভিজিটর কেন, আপনি নিজেও বুঝবেন না, আপনার ওয়ার্ডপ্রেস এডমিন ড্যাসবোর্ডে যা দেখছেন সেটা প্রাইমারি সার্ভার থেকে এসেছে নাকি ফলব্যাক সার্ভার থেকে। আসলে, তা বুঝার দরকারও নেই, ব্যাপারটা আমাদের উপরেই ছেড়ে দিন।
যতদূর জানি, বাংলাদেশে এই ধরনের WordPress বা WooCommerce হোস্টিং একমাত্র আমরাই প্রোভাইড করি। এই টেকনোলজির কারণেই, আমরা ৯৯.৯৯% আপটাইম দিতে পারি, তাও আবার SLA (Service Level Agreement) সহ। এই টেকনোলজি সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সাথে আরও কি কি থাকছে?
আর একটা কথা। এই যে ফলব্যাক সার্ভার এর কথা বললাম এতক্ষণ, এটা কিন্তু জাস্ট একটা ফিচার। এই ফিচার ছাড়াও আমরা দিচ্ছি, Staging site, Hourly backup with +30 days retention, 3-level caching, CDN, Auto image optimization, Built-in transactional email, এবং আরও অনেক কিছু, যা বাংলাদেশে আগে কেউ একসাথে প্রোভাইড করেনি।
* শুধুমাত্র Hosting for WordPress এর জন্য প্রযোজ্য।






